নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ মোঃ জিল্লাল মোল্যা (৪৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জিল্লাল মোল্যা নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত সামছুল হক মোল্যার ছেলে।
২৩ মে ২০২৫ ইং ভোর ৫টা ৪০ ঘটিকায় নড়াগাতী থানার পুলিশ পাখিমারা মাদ্রাসা মোড় এলাকায় একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযানে এসআই (নিঃ) রাজীব পাল রাজু, এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন ও এএসআই (নিঃ) মোঃ নূর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। ধৃতের নিকট থেকে ৪ কেজি অবৈধ গাঁজা জব্দ করেছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, “মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
এ ধরনের অভিযান জেলার মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে এলাকাবাসী আশাবাদী।
মন্তব্য করুন