মো. নুর আলম
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় সুজিত সূত্রধর (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত সুজিত সূত্রধর উপজেলার পূর্ব কাকৈরগড়া গ্রামের মৃত রমেশ সূত্রধরের ছেলে। পরিবারের সদস্য ও পুলিশ ধারণা করছে, গত মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সে আত্মহত্যা করে থাকতে পারেন।

পরিবার জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সুজিত। পরবর্তীতে রাত গভীর হলে তাকে ঘরে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বসতঘরের উত্তর-পশ্চিম কোণে গাছের ঢালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার নিথর দেহ দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে।

ওসি মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

1

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

2

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

3

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

4

মাদারীপুর ০৩ আসনে-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য

5

কালিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর,নগদ টাকা সহ স্বর

6

বগুড়া সদর উপজেলায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

7

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

8

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

9

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

10

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

11

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

12

ঢাল নাই তলোয়াল নাই নিধিরাম সর্দার ডাঃ শেখ শহিদুল ইসলাম ভূয়া

13

দিল্লির রাজনীতির মারপ্যাঁচে বাংলাদেশ-ভারত সম্পর্কের তিক্ততা

14

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

15

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

16

কিশোরকণ্ঠ বৃত্তি পুরস্কার পেল তানোর–মোহনপুর

17

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

18

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

19

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

20