জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

সুলতান আল এনাম 

ঝিনাইদহ জেলার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের ঐকান্তিক আগ্রহে আয়োজিত এ সভায় জেলার শিক্ষা পরিবারের সকল স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব নারায়ণ চন্দ্র পাল। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় জেলা প্রশাসক ঝিনাইদহ জেলার শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করতে অংশগ্রহণকারীদের নিকট বিভিন্ন আইডিয়া ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত আহ্বান করেন। এতে বক্তারা প্রাণখুলে তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন। আলোচনায় শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ব্যবস্থাপনা জোরদার, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয় পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা, শিক্ষার মূল্যবোধ নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস, জবাবদিহিতা ও মনিটরিং নিশ্চিতকরণ, নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্য ও গুরুত্বের সঙ্গে সকল অংশগ্রহণকারীর বক্তব্য শোনেন। পরিশেষে তিনি শিক্ষকবৃন্দের প্রস্তাবনার আলোকে উৎসাহ প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের ঘোষণা দেন।
সমাপনী বক্তব্যে বিদ্যানুরাগী জেলা প্রশাসক বিদ্যালয়ের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা, ছোট ছোট ভেষজ ও ফলজ বৃক্ষরোপণ, গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন, ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণ, ক্রীড়া প্রতিযোগিতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রবণতা হ্রাসে উদ্যোগ গ্রহণ এবং গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যে কোনো ধরনের আর্থিক অনিয়ম ও কেলেঙ্কারির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে গৃহীত সকল ইতিবাচক উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভাটি ঝিনাইদহের শিক্ষা ব্যবস্থার প্রতি জেলা প্রশাসকের আন্তরিক আগ্রহ ও সচেতনতার প্রতিফলন ঘটায় এবং ভবিষ্যতে জেলায় শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

1

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

2

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

3

ঠাকুরগাঁওয়ে বাবলু টি কোম্পানির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে

4

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

5

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

6

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

7

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

8

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

9

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

10

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

11

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প

12

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

13

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

14

জাল জন্মনিবন্ধনে গ্রাম পুলিশ নিয়োগ

15

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

16

শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফের

17

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

18

ছোট ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে বড় ভাই খুন

19

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

20