মোঃ শফিকুল বরি
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানের চেতনায় সংস্কার ও নির্বাচনের লক্ষ্যে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে

অভ্যুত্থানের চেতনায় সংস্কার ও নির্বাচনের লক্ষ্যে বিভাজনের উর্ধে উঠে সকলকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে-
পীর সাহেব চরমোনাই 
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ২৩ মে শুক্রবার দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠকে বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে সৃষ্ট রাজনৈতিক অরাজকতা প্রতিফলে বিগত ১৫ বছরে একটি নির্মম স্বৈরতন্ত্রের যাতাকলে পিষ্ট হয়েছে জাতী। জুলাই-২৪ এ একটি রক্তাক্ত অভ্যুত্থানের ফলে জাতীর সামনে সুযোগ তৈরি হয়েছে দেশকে নতুন করে গঠন করার। রাষ্ট্রের নীতিগত, আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার করে দেশকে রাহুমুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। কোনভাবেই এই সুযোগ নষ্ট করা যাবে না। তাই ফ্যাসিবাদ উৎখাতে ভূমিকা রাখা সকল পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক আচরণ করতে হবে।
পীর সাহেব চরমোনাই বলেন, রাজনৈতিক দলগুলোর চাওয়া-পাওয়ার বিষয় আছে কিন্তু অন্তবর্তী সরকারকে চাপে ফেলে দাবী_দাওয়া আদায়ের রাজনীতি ও পরস্পর বিরোধী রাজনৈতিক সংস্কৃতি থেকে সরে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানাচ্ছি। 
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর গতকাল ২২ মে রাতে উত্তরবঙ্গের নির্ধারিত কর্মসূচি বাদ দিয়ে ঢাকায় ফ্যাসিবাদ বিরোধী ৫ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সাথে জরুরী বৈঠকে মিলিত হয়ে ডক্টর মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় আজ তিনি অন্তবর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মুহাম্মাদ ইউনুসের প্রতি আহবান করে বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশের  মানুষে অভূতপূর্ব অকুণ্ঠ সমর্থনে আপনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আপনার দায় শহিদদের রক্ত ও আহতদের বেদনার প্রতি। তাদের রক্ত ও জীবন উৎসর্গকে স্বার্থক করতে সংস্কারের গুরু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। কোন দল বা ব্যক্তি বিশেষের চাপ, অসহযোগীতা, বাঁধাকে উপেক্ষা করুন। ১৮ কোটি জনতার দেয়া দায়িত্ব আপনি অবিচলতার সাথে পালন করুন। দেশবাসী আপনার পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। 
পীর সাহেব চরমোনাই বলেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, সশস্ত্রবাহিনীসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব-কর্তব্য ও কর্মপরিধি সুনির্দিষ্টভাবে বলা আছে। কোনভাবেই এর ব্যত্যয় ঘটানো যাবে না। তাতে করে রাষ্ট্রের শৃঙ্খলা ভেঙ্গে পরে। তাই রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে নিজ কর্মপরিধির মধ্যে সতর্ক ও দায়িত্বশীল আচরন করতে আহবান করবো।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর জনগনকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, গুজবে কান দেবেন না। যার যার দায়িত্ব পালন করুন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

1

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

2

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

3

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

4

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

5

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

6

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

7

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

8

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

9

ইউরোপের স্বপ্ন দেখিয়ে যুবকদের মৃত্যু ফাঁদে ফেলছে লিবিয়া প্

10

নির্বাচনী আচরণবিধি ভেঙে রঙিন বিলবোর্ডে প্রচারণা পাবনা-৩ বিএন

11

শ্রীমঙ্গলে ধানক্ষেতে সাপ আতঙ্ক

12

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

13

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

14

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

15

মানিকগঞ্জ–৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থী পরিবর্তনের জোর দাবি

16

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

17

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

18

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

19

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

20