মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জালাকান্দি গ্রাম হবে “সজনী গ্রাম” – জেলা প্রশাসকের আশ্বাস

আজ ১৪ মে ২০২৫, নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার উপজেলা পরিদর্শন করেন। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে তিনি উপজেলার বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক সমলয়ে চাষাবাদ করা উফশী জাতের বোরো ধান কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে কর্তনের শুভ উদ্বোধন করেন। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কৃষিকাজে দক্ষতা বাড়ানো সময়ের দাবি।” মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জালাকান্দি গ্রামকে “সজনী গ্রাম” হিসেবে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করলে জেলা প্রশাসক মহোদয় উক্ত প্রস্তাবে সম্মতি প্রদান করেন এবং প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি "গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ" কর্মসূচির আওতায় রাস্তার দু’পাশে একটি করে কৃষ্ণচূড়া ও নাকাচুয়া গাছ রোপণ করেন।
শুরুতে তিনি প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যসেবার সার্বিক মান পর্যবেক্ষণ করেন এবং রোগীসেবা সহজীকরণ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে জেলা প্রশাসক ২০২৪-২৫ অর্থবছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত নিবন্ধিত ১৬ জন জেলের মাঝে বাছুর বিতরণ করেন। তিনি জেলেদের জাটকা ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সেইসাথে সকলকে জাটকা কেনা, খাওয়া ও সংরক্ষণ  করে থেকে বিরত থাকার অনুরোধ করেন।
এরপর তিনি জালাকান্দি কবরস্থান সংলগ্ন আল মাদিনা ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা পরিদর্শন করেন। সেখানে তিনি এতিম শিশুদের খোঁজখবর নেন ও তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “এতিম শিশুরা যেন নিজেদের সন্তানের মতো ভালোবাসা ও যত্নে বড় হয় – এমনটি নিশ্চিত করাই আমাদের নৈতিক দায়িত্ব।”
জেলা প্রশাসকের এই পরিদর্শন শুধু দাপ্তরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তিনি প্রত্যক্ষভাবে জনসাধারণের সঙ্গে মিশে বাস্তব সমস্যার খোঁজখবর নিয়েছেন এবং ভবিষ্যতের জন্য আশার সঞ্চার করেছেন। জালাকান্দি গ্রামের “সজনী গ্রাম” হিসেবে রূপান্তর একটি নতুন দিগন্তের সূচনা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

1

সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে "শিক্ষা বৃত্তি-

2

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

3

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

4

চিলমারীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময়

5

‘অভিমানী’ নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান

6

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

7

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

8

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্র

9

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

10

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

11

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

12

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাঞ্ছারামপুরে প্রস

13

ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে হাতীবান্ধায় জামায়াত কর্

14

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

15

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

16

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

17

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

18

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সেলিম রে

19

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

20