জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করবো- ডাঃ শফিকুর রহমান

কাইয়ুম মাহমুদ   

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাঃ শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। মাওলানা রফিকুল ইসলাম খান একজন মজলুম ব্যক্তি। স্বৈরাচারী সরকারের সময় দীর্ঘদিন জুলুমের স্বীকার হয়েছেন। ডান্ডাবেড়ি পড়িয়ে কোর্টে হাজির করেছে। আইনের তোয়াক্কা করেনি।  হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়েছে।   

গতকাল শনিবার উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক শাহজাহান আলির সভাপতিত্বে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতে যে দলই ক্ষমতা এসেছে কেউই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না দুর্নীতি করে নাই। অতীতের যারা দেশ শাসন করেছে তারা কি বলতে পারবেন চাঁদাবাজি করে নাই। কিন্তু জামায়াতে ইসলামীর দু'জন মন্ত্রী ছিলেন দুর্নীতি মুক্ত। আমাদের চিরশত্রুরা অনেক খোজাখুজি করেও একটাকার দূর্নীতি পায়নি। তাদেরকে বিচারিক হত্যা করেছে। ১১ জন জামায়াতের কেন্দ্রীয় নেতা বিচারিক হত্যার স্বীকার হয়েছে। অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। অনেককে আজীবনের জন্য পঙ্গু করে দেয়া হয়েছে।  
 আমিরে জামায়াত বলেন, ৫ ই আগস্টের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি আমাদের জনশক্তিকে হেফাজত করুন।  আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। অন্য দলের নেতা কর্মীরা যেখানে চাঁদাবাজি, দখলদারী নিয়ে ব্যস্ত জামায়াত তখন জনসেবায় ব্যস্ত ছিলেন। 
কেই বলতে পারবে না জামায়াত চাঁদাবাজি করেছে, বাসস্ট্যান্ড দখল করেছে,  কারো উপর হামলা করেছে।  জামায়াত সব সময় আদর্শিক রাজনীতি করে।
যুবকদের উদ্দ্যেশে তিনি  বলেন, আমরা কোন বেকার ভাতা দিবো না আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো। 

আগামী দিনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে, চাঁদাবাজি থাকবে না, দূর্নীতি থাকবে না,  বিচারের নামে তামাশা থাকবে না। বিচার হবে নির্যাতিত মানুষের জন্য।  
 
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমরা লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না। সবাই মিলে আমরা এদেশকে ঢেলে সাজাবো।

পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মন্ডল, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের উল্লাপাড়া উপজেলা আমীর মাওলানা শামীম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির সংগঠক মোশাররফ আদনান,সিরাজগঞ্জ জেলা শিবিরের সাধারণ সম্পাদক রেজওয়ান উল্লাহ সোয়াইব, সিরাজগঞ্জ রোড শিবিরের সভাপতি আব্দুল্লাহ, উল্লাপাড়া কামিল মাদ্রাসার সভাপতি আশিকুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি হাফেজ জাকারিয়া হোসাইন, সলঙ্গা থানা শিবিরের সভাপতি মহসিন আলম প্রমুখ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে সংঘর্ষ পরবর্তী চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

1

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

2

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

3

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে

4

বুধবার সূর্যটি পশ্চিমাকাশে ‘ডুবে’ যাওয়ার মধ্য দিয়ে বিদায় হবে

5

অনেক রক্তের বিনিময়েই কি শিক্ষকদের ৫% অর্জন?

6

ঈশৃবরদীতে চিরকুট লিখে শিশুকে অন্যের কোলে রেখে পালালেন মা

7

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

8

১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদদের দিবসে বিনম্র শ্রদ্ধা

9

চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

10

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

11

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

12

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

13

দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

14

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

15

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

16

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

17

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের

18

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

19

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

20