দীর্ঘ তিন দিনের লাগাতার আন্দোলনের পর অবশেষে গতকাল রাত আনুমানিক দশটায় গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে, অন্তর্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা ড.আসিফ নজরুল।
আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে পুরো দেশে একটি আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিত
আজ সকাল ১০ টার সময় আনন্দ মিছিলের আয়োজন করে চৌদ্দগ্রাম "বৈষম্যবিরোধী ছাত্র ঐক্য"।
এতে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জামায়াত শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় সমন্বয়ক জাহিদ তালুকদার বলেনঃ❝ আওয়ামী লীগকে শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করলে হবে না, বরং বিচারিক প্রক্রিয়ায় অবিলম্বে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে নিষিদ্ধ করতে হবে। ❞ উক্ত মিছিলে আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক মামুন মজুমদার, তিনি বলেনঃ ❝আমরা এখনো দেখতে পাই আওয়ামী লীগের বিভিন্ন পান্ডারা রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন কে বলবো অতিদ্রুত এদের গ্রেফতার করুন। তিনি আরো বলেন,❝বাংলাদেশে যে সব দল রয়েছে তারা যেন ভারত পন্থী না হয়ে বাংলাদেশ পন্থী হয়❞। উক্ত আনন্দ মিছিলে সর্বশেষ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভার যুব বিভাগ সভাপতি " রেজাউল করিম শামীম"। এসময়ে তিনি, আল্লাহর শুকরিয়া আদায় করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদী শক্তির আবিভার্ব হবে না ❞।
মন্তব্য করুন