চুয়াডাঙ্গা পৌর এলাকায় মোমিন নামের (৫০) বছরের বৃদ্ধের ট্রেনের ধাক্কায় মৃত্যু। নিহত আবদুল মোমিন পৌর এলাকার বাগান পাড়ার মৃত: আলী হোসেনের ছেলে। পেশায় মোমিন ট্রাক চালক ছিলেন।
আজ ২০ মে সকাল ৭:০০ ঘটিকায়। চুয়াডাঙ্গা রেল লাইনের অদূরে নিহত মোমিনের মৃত দেহ পাওয়া যায়।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানান,শারীরিক অসুস্থ থাকার কারনে চালক পেশা পরিবর্তন করে। আম বাগান পাহারার কাজে নিয়োজিত ছিলেন নিহত আবদুল মোমিন। আম বাগানটি রেললাইনের ধারে হওয়ায়।গরমে রেললাইনের নিকট বসে সময় কাটাতেন।
রেল পুলিশ আরও জানান,প্রতিদিনের ন্যায় আবদুল মোমিন আমবাগান পাহার দিচ্ছিলেন।শারীরিক অসুস্থতার কারনে ঘুমিয়ে গিয়েছিল। এ সময় ভোরের দিকে ঢাকা হতে ছেড়ে আসা বেনাপোল ট্রেনের সাথে ধাক্কায় মোমিন নামের ব্যাক্তির মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক
( এসআই) জগদীশ চন্দ্র জানান,বাগান পাহারার সময় হয়তো গরমে রেললাইনের উপর ঘুমিয়ে পড়ে।ট্রেনের ধাক্কায় নিহত আবদুল মোমিন মাথার ডান পাশে আঘাতজনিত কারনে মৃত্যু হয় বলে ধারনা করা হচ্ছে। আইনগত সুরতহাল হওয়ায় পরে তাকে পরিবারের সদস্যদের নিকট তুলে দেওয়া হবে।
মন্তব্য করুন