জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে

মোঃ গোলাম জাকারিয়া 

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে সীমান্তরক্ষী বাহিনীটি।

রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে বিজিবি সদস্যরা। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে তারা।

বিজিবি অধিনায়ক বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। এরমধ্যে চাঁপাইনবাগঞ্জ-১ আসন তথা শিবগঞ্জ উপজেলায় মোতায়েন করা হবে ৩ প্লাটুন বিজিবি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল-গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) ৮ প্লাটুন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে তথা সদর উপজেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। 

দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

1

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

2

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

3

কালিগঞ্জের বিষ্ণুপুরে বোরো ধানের বীজতলা নষ্টের অভিযোগ

4

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

5

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

6

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

7

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

8

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে ১জন নিহত ও বেশ কয়েক

9

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

10

১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফ

11

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

12

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

13

বেনাপোলে সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

14

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

15

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

16

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

17

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

18

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

19

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

20