আহমদ সাঈদ
প্রকাশঃ 17-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেড়েছে, পাইকারি ও খুচরা দামে বড় পার্থক্য

গ্রীষ্মের আগমনে চট্টগ্রামে বাজারে পুরোদমে উঠেছে মৌসুমি সবজি। রিয়াজউদ্দিন বাজারে ঢেঁড়স, পটল, কুমড়া, খিরাসহ ২১ প্রকার সবজির মধ্যে ১৪টি সবজির দাম ২০ টাকার মধ্যে এবং ৫টির দাম ২৫-৩০ টাকার মধ্যে রয়েছে। মাত্র ২টি সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

উদাহরণস্বরূপ, ঢেঁড়স পাইকারিতে ১০ টাকা কেজি হলেও খুচরায় তা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে অধিকাংশ সবজি খুচরায় ৩০ থেকে ৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা পাইকারি দামের চেয়ে দুই থেকে চার গুণ বেশি। নগরীর অক্সিজেন, চকবাজার, কাজির দেউড়ি, কর্ণফুলী কমপ্লেক্সসহ বিভিন্ন বাজারে এ চিত্র দেখা গেছে।
খুচরা বিক্রেতারা বাড়তি খরচ (পরিবহন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি) তুলে ধরলেও, বাংলাদেশ কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, বাজারে স্বচ্ছতা আনতে রশিদ ব্যবস্থা ও তদারকি বাড়ানো জরুরি।
সবজির পাশাপাশি কমেছে ব্রয়লার মুরগির দাম, এখন কেজি প্রতি ১৬০ টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬২০, সোনালি ২৫০ ও লেয়ার ৩০০ টাকা কেজি দরে। মাছের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে, যেমন তেলাপিয়া ১৮০-২৬০, রুই ৩৫০-৩৮০, কাতল ৩৮০-৪০০, আর রূপচাঁদা বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি দরে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

1

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

2

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

3

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

4

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

5

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

6

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

7

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

8

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু

9

ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অ

10

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

11

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

12

বাগেরহাটে নৌবাহিনীর অভিযানে, ইয়াবা, গাজা মদসহ ৩ মাদকসেবীকে আ

13

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

14

ধামইরহাটে মা*দক বিরো*ধী অভি*যানে ফেন্সি*ডিল উ*দ্ধার আ*টক-১

15

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

16

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

17

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

18

বরিশালে অনুষ্ঠিত হয়েছে আন্তধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ

19

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

20