মোঃ সোলায়মান হোসেন
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ঘোরজানের কাউনিয়ারচরে খামারীকে শ্বাসরুদ্ধ করে গরু ডাকাতি

সিরাজগঞ্জে চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নে  কৃষক তারা মিয়া মুরাদপুর কাউনিয়ারচরে নাতী ইব্রাহীমকে সাথে নিয়ে গরুর খামার করেছিলেন পরিবারে একটু স্বচ্ছলা আশায় কিন্তু পাষান্ড ডাকাত দল নির্মমভাবে হত্যা করে ৩ টি গরু ডাকাতি করে নিয়ে গেলো। ডাকাতি করতে বাঁধা দেওয়ায় নাতী ইব্রাহীমকে প্রথমে বস্তায় ভরে রাখে। খামারী তারা মিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে দরি দিয়ে বেঁধে রেখে  নৌকাযোগে গরু নিয়ে চলে যায় ডাকাতদল। জানা যায় গত ২০ মে ২০২৫ ইং গভীর রাতে ডাকাতদল হানা দেয় নিহত তারা মিয়ার খামারে। এলাকাবাসি জানায়, নাতী ইব্রাহীম ও তারা খামারে গরু লালনপালন করতো। আমরা এলাকা বাসি এ ধরনের নির্মম হত্যাকান্ডের জন্য আতংকিত। আমাদের চর এলাকার মানুষ মাঠে কাজ করে সামান্য পুঁজি দিয়ে গরু ছাগল লালনপালন করি। এতদিন আমরা নির্ভয়ে খামারী করলেও এখন আমরা ভীতিকর অবস্থায় আছি। চৌহালী থানা পুলিশ খবর পেলে তারা মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। 
চৌহালী থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ২০ মে আনুমানিক রাত ১২ থেকে সারে ১২ টার সময় ৮ থেকে ১০ জন ডাকাত দল ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউনিয়ারচরে কৃষক তারা মিয়ার খামার থেকে  ৩ টি গরু নৌকাযোগে ডাকাতি করে নিয়ে যায় এবং কৃষক তারা মিয়াকে নির্মমভাবে হত্যা করে বেঁধে রেখে পালিয়ে যায়। তারা মিয়ার নির্মম হত্যাকান্ডে এলাকায় চলছে শোকের মাতম। স্বজনদের চিৎকারে আকাশ বাতাশ ভারী হয়ে যাচ্ছে। স্বজনদের দাবি দ্রুত আসামিদের ধরে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। দীর্ঘদিন পর চর এলাকায় ডাকাতের আতংক বিড়াজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ

1

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

2

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

3

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ

4

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

5

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুম

6

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

7

বেনাপোলে সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

8

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

9

আমি গর্ভে ছিলাম

10

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

11

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

12

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

13

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

14

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

15

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

16

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

17

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর

18

সন্তান অপরাধী, বাবা-মা ভুক্তভোগী

19

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

20