রবিউল বাপ্পী
প্রকাশঃ 20-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুলিশ

খুলনায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ২৫ জনকে আটকের কথা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আহসান হাবিব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, খুলনায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ছাড়াও যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ নেতা–কর্মীকে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মিছিলের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আটক করা হচ্ছে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র প্রদানের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে খুলনায় চারটি স্থানে মহানগর ও জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল হয়েছে। আজ সকালে জিরো পয়েন্ট এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে ওই কর্মসূচি শুরু হয়। পরে দুপুরের মধ্যে সোনাডাঙ্গা থানা এলাকার মজিদ সরণি, বয়রা এলাকার মহিলা কলেজ সড়ক ও দৌলতপুরে ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়। এর মধ্যে সকালের দিকে আবার মিছিলের পর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়ার দাবি করেছেন দলটির নেতারা। যদিও জেলা প্রশাসক স্মারকলিপি পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

প্রশাসনের নির্লিপ্ততায় আওয়ামী লীগ এমন মিছিল করার সুযোগ পেয়েছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে খুলনা এনসিপি। এর আগেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা–কর্মীদের ধরতে অভিযান শুরু করে পুলিশ প্রশাসন। খুলনা বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো বিবৃতিতেও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

1

বান্দরবানের, আলীকদমে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা

2

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

3

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

4

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

5

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

6

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

7

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

8

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

9

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

10

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

11

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

12

জমে উঠেছে বিএনপির নির্বাচনি প্রচারণা

13

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

14

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

15

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

16

বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন

17

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

18

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

19

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

20