জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনার পাইকগাছায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি

আনারুজ্জামান 
খুলনার পাইকগাছায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা ও কয়লা চুল্লির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা নামক গেট সংলগ্ন এলাকায় অবস্থিত এ ডি বি ভাটা, বি বি এম ভাটা ও স্টার ভাটার চিমনি ভেকু মেশিনের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে এসব ভাটায় মজুদ থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়।

এছাড়াও গড়েরডাঙ্গা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে চাঁদখালী অভিমুখে সড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক কয়লা চুল্লির মধ্যে ৫৩ টি চুল্লি উচ্ছেদ করা হয়। অভিযানের ফলে পরিবেশ দূষণ ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটে।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলায় প্রায় ১৩টি অবৈধ ইটভাটা ও শতাধিকের বেশি অবৈধ কয়লা চুল্লি রয়েছে। এর মধ্যে উচ্ছেদকৃত ৩টি ইটভাটা ও ৫৩ টি চুল্লি ছাড়া বাকি ইটভাটা ও চুল্লি গুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে গণমাধ্যমকর্মীদের জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় সরকারি বালু চুরি, তথ্য সংগ্রহে গেলে ৩ সাংবাদিককে পিট

1

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধ

2

নারী নির্যাতন প্রতিরোধে সরিষাবাড়ীতে দিনব্যাপী কর্মশালা

3

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশ

4

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

5

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

6

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

7

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

8

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

9

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

10

গাইবান্ধায় মতবিনিময় সভায় স্লোগান, অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ

11

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

12

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতা

13

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

14

নাসিরনগরের ইসলামী ফ্রন্টের প্রার্থী এডভোকেট ইসলাম উদ্দিন দুল

15

মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীর মৃত্যু,আহত স্

16

হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে নিকলীর জনজীবন

17

দিনাজপুরে সড়ক দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান

18

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

19

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

20