কিশোরগঞ্জে সদর উপজেলায় কৃষক কৃষাণীদের নিয়ে 'ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতি হিসেবে কংগ্রেসের উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন।
এতে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত উপ-পরিচালক শাহীনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন, শবনম মোস্তারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুর রহমান মনির প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার কৃষক মাঠ স্কুলের (ফারমার্স ফিল্ড স্কুল) প্রশিক্ষিত কৃষক-কৃষানী ছাড়াও সাধারণ কৃষক, স্থানীয় গণমাধ্যম কর্মী, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল মেহেদী।
অনুষ্ঠানে বক্তারা অধিক ফলন উৎপাদন, কৃষিতে প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন