মোঃফরহাদ হোসেন রাসেল
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ ইশারাত আলী 

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। 
বিজিবি সূত্রে জানা যায়, এসআইপি সদস্য নাহিদ সরদারের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ বিশেষ ক্যাম্পের একটি চৌকস টহল দল রবিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় খানজিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাতবসু নামক স্থানে। জিআর নম্বর ৯৫৬৮৯০ এবং মানচিত্র ৭৯বি/১৪ অনুযায়ী ক্যাম্প থেকে দক্ষিণ দিকে প্রায় ১ কিলোমিটার এবং শূন্য লাইন থেকে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়। 
অভিযানকালে মাদক কারবারির কাছ থেকে মালিকানাসহ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ সময় কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের ছদর আলীর ছেলে মোঃ সালামকে আটক করা হয়। তবে তার সহযোগী আশরাফ হোসেনের ছেলে মিয়ারাজ হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। 
 এ বিষয়ে কালিগঞ্জ বিশেষ ক্যাম্পের বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর প

1

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

2

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

3

দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছ

4

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

5

লাউয়াছড়া জাতীয় উদ্যান

6

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

7

চট্টগ্রামে ৮ দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মুহাম্

8

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

9

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

10

তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোর

11

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

12

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিল হাস

13

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

14

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

15

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

16

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

17

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

18

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

19

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

20