মোঃ শরিফুল ইসলাম
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

কাজিপুর উপজেলা বিএনপির দলীয়  কার্যালয়ে আগামী ২৪ মে ২০২৫ইং বগুড়ায় রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ " সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা সম্পূর্ণ হয়েছে।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে  তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা নামে কর্মসূচি দিয়েছেন।তিনি মনে করেন তারুণ্যের  শক্তিকে যদি সঠিক ভাবে কাজে লাগানো যায়  তাহলে দেশকে উন্নয়নের চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়া সম্ভব। সেই লক্ষ্যে তিনি বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা নামে কর্মসূচি পালন করেছে।তারই ধারাবাহিকতায় আগামী ২৪ শে মে ২০২৫ বগুড়ায় কেন্দ্রীয়  ঈদগাহ মাঠে রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ  অনুষ্ঠিত হবে,সমাবেশকে সফল করার লক্ষে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়বাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে  প্রস্তুতি সভায় উপস্থিত থাকেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন সহ জেলা যুবদল সেচ্ছাসেবক দল ও  ছাত্রদলের নেতৃত্ববৃন্দ।এছাড়া প্রস্তুতি সভায় উপস্থিত থাকেন কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক মন্জুরুর রশিদ রানা,সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক আসাদুল, পৌর যুবদলের সদস্য সচিব হাসান আলী,সাবেক ছাত্রদলের সভাপতি আল-আমীন,  কাজিপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেল, ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন সহ কাজিপুর উপজেলা,  পৌর শাখা এবং ইউনিয়ন শাখা যুবদল, সেচ্ছাসেবকদল ছাত্রদলের নেতাকর্মীরা। বিকাল ৩ঘটিকায় প্রস্তুতি সভা শুরু হয়, কর্মসূচি সফল করা লক্ষে জেলার নেতৃত্ব দিকনির্দেশনামূলক ব্যক্তব্য প্রদান করেন। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন বলেন,জনাব তারেক রহমান সবসময় তরুণদেরকে মূল্যায়ন করেন। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন, আগামীতে কিভাবে তরুণরা রাজনীতিতে আরো সক্রিয় হবেন সেই লক্ষ্যেই জনাব তারেক  রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ তারই একটি অংশ। বিগত দিনে যেমন আমরা তারেক রহমানের ডাকে উপস্হিত হতাম ঠিক সেইভাবেই আগামী ২৪ তারিখ সিরাজগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ উপস্থিত হয়ে জনাব তারিখ হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ। 
তাছাড়া সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সর্বদা জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। আগামীর বাংলাদেশ বিনির্মানে জনাব তারেক রহমানের বার্তা আমরা সর্বস্তরের জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।আগামী ২৪ তারিখ সিরাজগঞ্জের তারুণ্যের শক্তিরা বগুড়ার মাটিতে  তার প্রমাণ দেবেন ইনশাল্লাহ।  প্রস্তুতি সভায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বলেন, বিগত যত গনতান্ত্রিক আন্দোলন সংগ্রাম হয়েছে তার অন্যতম অংশীদার ছাত্ররা
 স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ছাত্র জনতা যেভাবে  ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই ভাবেই ঐক্যবদ্ধ হ'য়ে আগামীতেও সকল অপশক্তিকে মোকাবিলা করা হবে  ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন ছাত্রদল তার অন্যতম  কান্ডারী হিসাবে  অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।
প্রস্তুতি সভায় আগত সকল নেতাকর্মীদের কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি সেলিম রেজা পক্ষে থেকে স্বাগত জানায় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র  প্রভাষক আঃ সালাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

1

পিরোজপুরে নবনির্বাচিত চেম্বার অব কমার্স

2

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

3

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

4

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি নওগাঁয় তিন আসামি গ্রেফতার উদ্ধার

5

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

6

ভাঙ্গুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

7

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

8

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

9

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

10

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

11

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

12

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

13

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

14

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

15

আদালতে হাজিরা দিতে এসে ট্রাকের চাপায় নিহত বিচারপ্রার্থী, চাল

16

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

17

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

18

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতে

19

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

20