মোহাম্মদ ফখরুল ইসলাম সরকার
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

এনসিপি ও বিএনপি'র পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

গত ১৬ মে রোজ শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবারদেরকে নিয়ে এক আলোচনা সভায় এনসিপির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ বলেন,"বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।"
হাসনাত আব্দুল্লাহর উক্ত বক্তব্যকে কেন্দ্র করে ১৯ মে এক সাংবাদিক সম্মেলনে  কুমিল্লা বিভাগীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন,"হাসনাত আবদুল্লাহর বক্তব্য শিশু সূলভ তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন। তাকে ৭ দিনের সময় দিলাম ক্ষমা চাওয়ার জন্য। ক্ষমা না চাইলে হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় মিটিং-মিছিল করতে পারবে না"
এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে ২০ মে মঙ্গলবার দুই গ্রুপই দেবিদ্বারের রাজপথে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। 
 এনসিপি, সাধারণ ছাত্র-জনতাসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবার দেবিদ্বারের মেইন সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এনসিপির নেতৃবৃন্দ বলেন, ষড়যন্ত্র করে কোনো ধরণের অপশক্তি হাসনাত আবদুল্লাহকে দমাতে পারবে না। তারা আরও বলেন, কুমিল্লা কারো বাবার সম্পত্তি নয় যে, মিটিং-মিছিল করতে বিএনপির অনুমতি নেওয়া লাগবে।
অন্যদিকে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচিতে তাদের তাদের নেতা-কর্মীরা যথা সময়ে বিক্ষোভ মিছিল শেষে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরে অবস্থান নেয়।
সেখানে বিএনপি নেতা রিজবিউল আহসান মুন্সি বলেন,"সতেরো বছরের রক্ত, অশ্রু আর ত্যাগের ইতিহাস।"সেই ত্যাগের আন্দোলন করা দলটির নাম বিএনপি। "আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে" বলার অপবাদ মেনে নেওয়া যায় না। হাসনাত আবদুল্লাহর এই অপমানের দায় সে এড়ানো পারে না। তাজে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে,এটাই বাংলাদেশের জনগণের দাবি। 
 
দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলো সতর্ক সক্রিয় অবস্থানে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

1

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

2

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

3

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

4

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

5

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

6

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

7

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

8

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

9

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

10

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

11

অস্ত্র গুলিসহ ১১ ডাকাতকে আটক কোস্টগার্ড গুলিবিদ্ধ এক ডাকাক ম

12

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

13

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

14

স্থানীয় পর্যটন এলাকায় ছবি তোলার নামে অসংখ্য লাল শাপলা তুলে

15

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

16

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিএনপির বিশাল বি

17

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

18

জাতীয় নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে বলে অভিযোগ ফয়জুল করীমের

19

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দিন

20