জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

আরিফ রববানী 

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও একজন সরকারি কর্মকর্তা  হিসেবে যোগদানের পর থেকেই জেলা প্রশাসনের রাজস্ব শাখাকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন হিসেবে গড়তে দিন-রাত কাজ করে যাচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। অতিরিক্ত  জেলা প্রশাসক হিসেবে টাঙ্গাইলে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি জেলা প্রশাসনের রাজস্ব শাখাকে এগিয়ে নিতে  সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে  নির্ভীক, নিরহংকার ও সদালাপী এই মানুষটি সর্বদায় জনগণের কাছাকাছি থেকে তাদের সমস্যা শোনছেন এবং দ্রুত ও স্বচ্ছতার সাথে সেবা প্রদান করতে দায়িত্বশীলতার সাথে কাজ করছেন। তিনি জেলা প্রশাসনের  রাজস্ব শাখাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতার সাথে তার কাজে জন সন্তুষ্টি অর্জন করছেন। তিনি সাধারণ মানুষের সমস্যা গুলো দ্রুত সমাধানে সক্রিয়ভাবে  এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি কাজে স্বচ্ছতা বজায় রেখে সেবা দিয়ে যাচ্ছেন। 

সরকারের সকল এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি সমাজের সর্বশ্রেণী মানুষের সার্বিক কল্যাণে নিরন্তর ব্যস্ত থাকেন এই তিনি ও  তার টিম। সরকারি সম্পদ উদ্ধার ও রাজস্ব আদায়ে তিনি ইতিমধ্যেই সারা জেলায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। এছাড়াও সেবা গ্রহীতাগণ জেলা প্রশাসনের কোন সেবা হতে বঞ্চিত হলেও অভিযোগ জানাতে পারেন তার মোবাইল নম্বরে।

কিছু মানুষ নিজেদের কর্মগুনে জনমনে স্থান করে নিয়েছেন। প্রশাসনের কাজে তিনি যেমন দক্ষ তেমনি একজন মানবিক ব্যক্তিও। টাঙ্গাইলের অতিরিক্ত  জেলা  প্রশাসক  হিসাবে যোগদান করার  পর তাঁর মানবিক মূল্যবোধ এবং কর্মদক্ষতায়  জেলা বাসি  মুগ্ধ। 

 অবৈধ স্থাপনা উচ্ছেদ ও কোটি কোটি টাকার  খাস  জমি উদ্ধার সহ  তিনি   কোন ধরনের    অন্যায়ের সাথে  কখনো  আপোস করেন নাই। এজন্য তাকে অসৎ অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেটের তোপের মুখে পড়তে হয়েছে বারবার। কারণ তিনি আসার পর এ জেলার অবৈধ বালু, ভূমি, ব্রীক্স সহ অনেক অবৈধ ব্যবসা-ই এখন বন্ধের পথে। কোন বিশেষ প্রয়োজনে তাঁর সাথে দেখা করতে চেয়ে সুযোগ পাওয়া যায়নি এমন ঘটনা বিরল। সাক্ষাৎ প্রত্যাশী মানুষের কুশলাদি জিজ্ঞাসা করে তাদের সমস্যা বা দুর্ভোগের কার্যকর সমাধানে যথাসাধ্য চেষ্টা করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, চিকিৎসাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে তিনি টাঙ্গাইলের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। 

জুলাই গণঅভ্যুত্থানের  উদ্দেশ্য বাস্তবায়ন ও  নতুন বাংলাদেশ বাংলাদেশ গড়ার লক্ষে তিনি  বর্তমান সরকারের নির্দেশনায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অফিস সময়ের বাহিরেও তিনি জনগনের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে দিন রাত এক করে ঘাম ঝরা পরিশ্রম করে এগিয়ে নিয়ে গেছেন টাঙ্গাইল  জেলা প্রশাসকের সুনাম। কখনো তাকে অতিরিক্ত দায়িত্ব পালন হিসেবেও দেখা যায় সেখানেও তিনি থেমে থাকেন না,  রাজস্ব খাতকে বৃদ্ধি করতে তার নিয়মিত পরিদর্শন সহ কাজের অগ্রগতি দেখার মত।

সুশাসন উন্নয়ন ও সমৃদ্ধ টাঙ্গাইল জেলা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে ও দিকনির্দেশনায় রাজস্ব আদায়ে মাইলফলক তৈরী করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম।

 টাঙ্গাইল জেলাকে একটি উন্নয়নশীল স্মার্ট নগরে রূপান্তরিত করতে ইতোমধ্যে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ শফিকুল ইসলাম বেশ কিছু কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। একই সাথে জেলা প্রশাসনকে দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলস ভূমিকা রয়েছে তার। তিনি টাঙ্গাইলে যোগদানের পর থেকেই জেলায় সুশাসন প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলা প্রশাসকের প্রতিটি উদ্যোগকে নিজের কাঁধে নিয়ে ঘুষ, মাদক ও দুর্নীতি ভেজাল বিরোধী ও সরকারী সম্পদ আত্মসাৎ কারী,এবং ভূমি দস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন তিনি।


এ ব্যাপারে তিনি  বলেন  আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছি। স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।


এর আগে  উপজেলা নির্বাহী অফিসার  হিসেবে ময়মনসিংহ জেলার সদর ও গফরগাঁও  উপজেলায়  সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শফিকুল ইসলাম। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলে মাদরাসাতুল আতহার দামিহা বাজারের বার্ষিক তাফসিরুল কোর

1

শালিখায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

2

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

3

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

4

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

5

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

6

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

7

টাংগাইলের নাগরপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শ

8

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

9

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

10

বানারীপাড়ায় কদর বাড়ছে দুর্লভ খেজুর রসের

11

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

12

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

13

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

14

টাঙ্গাইলে শীতের আগমন

15

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

16

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

17

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

18

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

19

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

20