কাইয়ুম মাহমুদ
প্রকাশঃ 30-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় শষ্য মালিকদের নিয়ে জামায়াতের সুধী সমাবেশ

সিরাজগঞ্জের  উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামীর হাটিকুমরুল ইউনিয়ন নেতৃবৃন্দদের সাথে শষ্য মালিকদের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷

ভূমিতে উৎপাদিত শস্য তথা ফল ফসলেরও জাকাত রয়েছে শষ্য মালিকদের সচেতন করতে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়৷

মঙ্গলবার (২৯ শে এপ্রিল) সিরাজগঞ্জ রোডস্থ পাবনা রোডে বিকেলে বাংলাদেশে জামায়াত ইসলামীর হাটিকুমরুল শাখার আমির মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান৷

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমির আলহাজ্ব শাহিনুর আলম,উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী,সলঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম শহীদ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সলঙ্গা থানার সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান প্রমুখ৷

আলোচনা সভায় প্রধান অতিথি জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান , বলেন ভূমিতে উৎপাদিত শস্য তথা ফল ফসলেরও জাকাত রয়েছে। ফসলের জাকাতকে ‘উশর’ বলে।

উশর মানে হলো দশ শতাংশ (১০ %)। প্রাকৃতিক পানি দ্বারা উৎপাদিত শস্যের জাকাতের পরিমাণ হলো ‘উশর’ অর্থাৎ এক দশমাংশ । সেচের পানি দ্বারা উৎপাদিত শস্যের জাকাতের পরিমাণ‘নিসফ উশর’ অর্থাৎ ৫% (পাঁচ শতাংশ)।

ফসলের জাকাত ‘উশর’ গরিবের পাওনা হক (অধিকার) ফরজ ইবাদত। ‘উশর’ ফসল তোলার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক আদায় করতে হয়৷ কেউ যদি ফসলের যাকাত (উশর) আদায় না করে তাহলে সে ফরয অনাদায়ের গুনাহে গুনাহগার হবে।

সভায় হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় শষ্য মালিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

1

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

2

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

3

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

4

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

5

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

6

সচিব সুমনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন ও নাগরিকবান্ধব সেবায় এগিয়ে

7

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

8

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

9

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

10

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

11

শেরপুরে পুকুর নিয়ে পাহারা দারের উপর হামলা, আতঙ্কে ক্ষুদ্র ন

12

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

13

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

14

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

15

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

16

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

17

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

18

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

19

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

20