জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ

মোঃ শামছুদ্দোহা সেলিম 

জাতীয় অর্থনীতিতে ইলিশের অবদান সুসংহত করতে এবং জাটকা ও মা ইলিশ রক্ষায় সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে চাঁদপুরের হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে। 

 ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা  প্রকল্পের আওতায় আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচিত জেলে পল্লীর মৎস্যজীবীদের হাতে মাছ ধরার বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।উপকরণ সমূহের মধ্যে ছিল উন্নত মানের সুতার চান্দী জাল, চাক্কি, ফ্লুটসহ মাছ ধরার প্রয়োজনীয় সরঞ্জাম।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক, শ্রীবাস চন্দ্র চন্দ, 

জেলেদের মাঝে বৈধ জাল ব্যবহারের সুফল ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, "ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা শুধু সরকারের কাজ নয়, বরং নদী তীরের সকল মৎস্যজীবীর নৈতিক দায়িত্ব। কারেন্ট জাল বা নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করে বৈধ জালের মাধ্যমে মাছ আহরণ করলে যেমন ইলিশের উৎপাদন বাড়বে, তেমনি দীর্ঘমেয়াদে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।" তিনি জেলেদেরকে সরকারি আইন মেনে চলার ও জাটকা নিধন থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি,  চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি জেলার মৎস্য সম্পদ উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্প ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,এ.বি.এম. আশরাফুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। মোঃ মাহবুব রশীদ, সহকারী মৎস্য কর্মকর্তা, হাইমচর। মোঃ আসলাম হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, চাঁদপুর।ইজাজ মাহমুদ, ক্ষেত্র সহকারী, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, হাইমচর।

 প্রকল্পের আওতায় বৈধ জাল হাতে পেয়ে জেলেরা আনন্দ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান এবং উন্নত সরঞ্জাম প্রদানের মাধ্যমে তাদের নিষিদ্ধ জালের ব্যবহার থেকে সরিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর ফলে মেঘনা নদীর ওপর নির্ভরশীল হাজারো জেলের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

বক্তারা আরও মনে করিয়ে দেন যে, বর্তমান সরকার ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এবং উৎপাদন বৃদ্ধিতে কঠোর নজরদারি বজায় রেখেছে। কোনোভাবেই যাতে মেঘনা ও পদ্মা নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

1

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

2

পদ্মা সেতুর প্রভাব যাত্রী সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ

3

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উজানচর দোয়ার মাহফিল

4

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

5

চান্দিনা পৌরসভা ১ নং ওয়ার্ড মহারং হাজী নুরুল ইসলাম নুরু নেত

6

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

7

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

8

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

9

টাংগাইলের নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

10

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

11

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

12

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

13

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

14

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

15

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

16

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

17

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

18

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

19

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

20