"My dream digital elearning platform" যেন এক প্রতারণার ফাঁদ, এখানে ফেসবুক ,টিকটক ,ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেখানে থেকে ব্যবহারকারীদের বিভিন্ন প্রকার ইনকামের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে অনেক টাকা। বিভিন্ন বিষয়ক কোর্স চালু থাকলেও সেগুলো মানসম্মত না এবং সেগুলো শিখে কেউ কিছু করতে পারতেছে না। দেখা যায় সেখানে অনেক স্টুডেন্ট ভুক্তভোগী হচ্ছে। ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করার লোভে পা দিয়ে ফেঁসে যাচ্ছে অনেক স্টুডেন্ট। দেখা যায় সেই প্লাটফর্মের কোন অনুমোদন নাই যেটা তারা প্রমাণ দেখাতে পারবেনা। যাদেরকে ইনকামের প্রলোভন দেখিয়ে মানুষদের ঠকানোর চেষ্টা করা হচ্ছে সেই ইনকামের কিঞ্চিৎ পরিমাণ টাকাও তারা পাচ্ছে না বলতে গেলে, সেখান থেকে কোন ইনকামেই হচ্ছে না। এভাবে হাতিয়ে নিচ্ছে প্রতিদিন অনেক স্টুডেন্ট এর টাকা। বিষয়টা নিজের সঙ্গে ঘটে যাওয়ার অভিজ্ঞতা থেকে তুলে ধরতেছি,
গত ১৬ ই এপ্রিল ২০২৫ এই তারিখে আমি যখন ওদের ফেসবুকে ফ্রিল্যান্সিং শেখার কোর্স বিষয়ে জানতে পারি ,জানার পর আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি ,যোগাযোগ করলে উনারা আমাকে বলে আইডি খুলতে হবে এবং এই আইডি খোলার জন্য ৭৯৯ টাকা লাগবে তো এটা বলে কিছু ওয়েবসাইট দেখায় যেখানে কিছু কোর্স ছিল তো আমি এটা দেখার পর তাদের বললাম যে আসলে এগুলা দিয়ে কি ইনকাম করা যাবে , এটা বলে কৌতুহল বসত জানার ইচ্ছা জাগলো সেখান থেকে আমি তাদের ৭৯৯ টাকা পেমেন্ট করে করছে কোর্সে জয়েন্ট হলাম । পরে সেখানে কয়েকদিন যুক্ত থেকে তাদের বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করলাম। আমি জানতাম যে এটা একটা প্রতারণার ফাঁদ , তারপরও বিষয়গুলা জনসমক্ষে তুলে ধরার জন্য কয়েকদিন তাদের সঙ্গে কাজ করলাম, ঠিক তারপরে বুঝতে পারলাম তাদের ব্যবসার পলিসি, তারা মূলত বিভিন্ন প্রকার কোর্সের কথা বলে জয়েন করায় এবং সেখান থেকে তারা যাদের জয়েন করায় তাদের কিছু ডিরেকশন দেয় যে এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ,টুইটার , ইনস্টাগ্রাম ,টিকটক, এগুলোতো বিভিন্ন প্রকার লোভনীয় পোস্টের মাধ্যমে কিছু লোক নিয়ে আসতে হবে যারা এই কোর্স করার জন্য বা ইনকাম করার জন্য আগ্রহী থাকে তাদেরকে নিয়ে আসার পর তাদের এই কোর্সে জয়েন করে কোর্স ফি নিয়ে সেখানে তাদের কাজ শুরু করে দিবে, এবং এটা করার পর তারা কোর্স ফি নেওয়ার পর কোন প্রকার শিক্ষনীয় বিষয় সেখানে থাকে না একসময় তারা টাকাগুলা হাতিয়ে নেওয়ার পর তাদের প্রতারিত করে ফেলে। কোন প্রকার সোর্স না পাওয়ায় যেসব ভুক্তভোগী প্রতারিত হয়েছে তারা ব্যবস্থা নিতে পারতেছে না। এভাবেই প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী এবং গৃহিণী প্রতারিত হচ্ছে টাকা দিয়ে।
তাই আমার আকুল আবেদন থাকবে উপরোক্ত কোন কর্মকর্তা এবং সাইবার ক্রাইম অফিস এই বিষয়গুলোকে একটু খুঁটিয়ে দেখবে।
আমি কিছু ডকুমেন্ট এড করে দিচ্ছি যেমন ওয়েবসাইটের লিংক এবং টাকা পেমেন্ট নেওয়ার যে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলা এবং কিছু টিম লিডারের নাম্বার। যারা প্রতিনিয়ত মিটিংয়ে জয়েন করায় লোক জোগাড় করতে বলতো এবং প্রতারণার জন্য প্রতারকদের হাতে তুলে দিত।