জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ

মোঃ জাকি উল্লাহ।।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী  কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. অধ্যাপক আব্দুস সামাদ গণসংযোগ করেছেন।
শুক্রবার (৮ আগষ্ট-২০২৫)   সকাল থেকে রাত ১১টা পর্যন্ত রায়গঞ্জ উপজেলার, সোনাখারা ইউনিয়নের নিমগাছী ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, শালিয়াগাড়ী বাজার  হতে ক্ষিরতলা বাজার পর্যন্ত গণসংযোগ করেন তিনি।
এই গণসংযোগকালে ড. অধ্যাপক আব্দুস সামাদ উপস্থিত সকলের উদ্দেশে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, থেমে যায়নি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে।
এসময় উপস্থিত রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মুনসুর রহমান, প্রার্থীর ভাই আবদুল গফুর, ধামাইনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য জাহেদুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আঃ আলিম ও ওয়ার্ড পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

1

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

2

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব বাবুকে বহিষ্কার

3

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

4

ঘাটে ফেরি ভেড়াতে নদের খনন কাজে এলাকাবাসীর ক্ষোভ

5

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

6

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

7

দিনাজপুরে জেল সুপার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

8

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

9

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

10

নোয়াখালীর সেনবাগে ছাত্রদল কর্তৃক মেধাবী সংবর্ধনা আয়োজন করেন

11

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

12

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

13

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

14

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামল

15

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

16

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

17

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

18

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

19

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

20