জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি ও যুবদলের ৩ নেতা বহিষ্কার

গাজী হাবিব।।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপি ও যুবদলের তিন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক এড. রহমতউল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- জেলার শ্যামনগর সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোতালেব হোসেন খাঁ, শ্যামনগর পৌর বিএনপির সার্চ কমিটির সদস্য মফিজুর রহমান মফু এবং বিএনপি কর্মী সলতে বাবু।
চিঠিতে বলা হয়েছে, গত ২৫ জুলাই ওয়ার্ড কাউন্সিল চলাকালে ভোটে বাধা দেওয়া, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ বলেন- দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দলকে ভালোবাসলে দলের নীতি ও আদর্শ মেনে চলতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন ওয়ার্ড কাউন্সিলকে ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে অধিবেশন স্থগিত করেন জেলা বিএনপির নেতারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভায

1

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

2

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

3

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

4

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

5

কালিগঞ্জে রূপান্তরের আয়োজনে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন

6

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

7

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ

8

ভূরুঙ্গামারীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সাহায্যের আবেদন

9

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

10

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

11

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

12

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

13

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

14

গোবিন্দগঞ্জে ত্যাগ-অবদান অবমূল্যায়নের প্রশ্ন

15

বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

16

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

17

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

18

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

19

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

20