জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

১৫টি পদের বিপরীতে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মোঃ মোশারোপ
আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য হেয়াকো বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন-২০২৫–এর ১৫টি পদের বিপরীতে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।

রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা সমিতির কার্যালয়ে নির্বাচন সহায়তা কমিটির নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন জমাদানকারীদের মধ্যে—

সভাপতি পদে ৪ জন,

সিনিয়র সহ-সভাপতি পদে ৩ জন,

সহ-সভাপতি পদে ৩ জন,

সাধারণ সম্পাদক পদে ২ জন,

সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন,

অর্থ সম্পাদক পদে ২ জন,

সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন,

দপ্তর সম্পাদক পদে ২ জন,

প্রচার সম্পাদক পদে ২ জন,

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়),

ধর্ম বিষয়ক সম্পাদক পদে ২ জন এবং

চারটি সদস্য পদের বিপরীতে ৬ জন প্রার্থী রয়েছেন।


সব মিলিয়ে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানা গেছে।

আগামীকাল (সোমবার) ফটিকছড়ি উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৬ নভেম্বর প্রতীক বরাদ্দের পর ২২ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, ঐতিহ্যবাহী এ বাজারের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়া বিষয়টি একটি ইতিবাচক দিক।

অন্য কোনো প্রার্থী না থাকায় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে একরামুল হক তপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

1

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ বন্ধের সুযোগ নেই:

2

কয়রায় স্বাস্থ্য সেবার দাবিতে এলাকাবাসির মানববন্ধন

3

নোয়াখালীর সেনবাগে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

4

ব্র্যাকের মানবিক উদ্যোগ ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতর

5

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

6

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

7

ইউএনও মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে লোহাগাড়ায় সমন্বয় সভা

8

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

9

কোম্পানীগঞ্জ মহাসড়ক যেনো মরণফাঁদ সড়ক

10

বিরামপুর সার্কেল অফিস ও থানাসমূহ পরিদর্শন করলেন পুলিশ সুপা

11

চাঁপাইনবাবগঞ্জে ঢালাইয়ের মেশিনবাহী ট্রলি উল্টে এক নির্মাণ শ

12

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

13

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

14

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

15

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

16

জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের

17

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস

18

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

19

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

20