জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মংলা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ তাইজুল ইসলাম।।

মোংলায় পৌর বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর বিএনপির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেয়।বিক্ষোভ মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বর এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, 'মাহবুবুর রহমান মানিক বিএনপির একজন সক্রিয় কর্মী। একটি মহল বিএনপিসহ অঙ্গ সংগঠনের ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীদের পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে ভাবমূর্তি নষ্ট করছে। অবিলম্বে এ সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান তারা। সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।'
এ সময় পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহবায়ক বাবলু ভুইয়া, পৌর মহিলাদলের সভানেত্রী কমলা বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

1

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

2

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

3

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

4

জকসু নির্বাচন: ২০ কেন্দ্রের ফলে এগিয়ে শিবির সমর্থিত ভিপি প্র

5

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

6

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

7

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

8

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

9

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

10

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

11

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

12

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

13

নিয়ামতপুরে ৩১ দফার লিফলেট বিতরণ

14

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

15

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

16

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

17

সহিংসতা ও বিক্ষোভে আরও চাপে ভারত–বাংলাদেশ সম্পর্ক

18

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

19

অবশেষে জনতার হাতে আটক আলম

20