মোঃ আরিফ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা জেলার দৌলতখান উপজেলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজারের উত্তর মাথায় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার আদর্শে গড়ে ওঠা বিএনপি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের দমন-নিপীড়নের মুখেও বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে দাঁড়াবে না।
মন্তব্য করুন