রবিউল বাপ্পী
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদি সরকার: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদি সরকার।

আজ বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন মামুনুল হক।

ভারতের সংসদে সদ্য পাস হওয়া বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল ২০২৫ বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস। পরে ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।ভারতীয় মুসলিমদের উদ্দেশে মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে যেকোনো কর্মসূচি গ্রহণ করুন। দুর্বার আন্দোলন গড়ে তুলুন। বাংলাদেশের মুসলিমরা আপনাদের কর্মসূচিতে অংশ নেবে। প্রয়োজনে ভারত অভিমুখে লংমার্চ ঘোষণা করবে খেলাফত মজলিস।’

মাওলানা মামুনুল হক বলেন, পৃথিবীজুড়ে ফিলিস্তিন এবং ভারতের মুসলিমরা বিশেষভাবে আলোচিত। ফিলিস্তিনের মুসলিমদের ওপর বর্বর নির্যাতন চালাচ্ছে সেখানকার সরকার। আর ভারতে মোদি সরকার মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, ভারত সরকার মুসলিমবিরোধী নীতি অব্যাহত রাখলে উপমহাদেশজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের প্রতি আহ্বান জানাই, ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক এবং কূটনৈতিক সব পদক্ষেপ গ্রহণ করুন।

অন্তর্বর্তী সরকারের নারীবিষয়ক সংস্কার কমিশনের সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘নারীবিষয়ক সংস্কার কমিশনে যাঁরা আছেন, তাঁদের পরিচয় নিয়ে আমরা সন্দিহান। সরকার ইসলামের বিপক্ষে অবস্থান নিলে এক দিনের জন্যও তাঁরা ক্ষমতায় টিকতে পারবেন না। অবিলম্বে এই কমিশন বাতিল করে গণমানুষের পক্ষে অবস্থান নিন।’

খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ভারত সরকার মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত ওয়াক্ফ বিল পাস করে মুসলিমদের সম্পত্তি জোর দখলের পাঁয়তারা করছে। অবিলম্বে মুসলমানদের সম্পদের নিরাপত্তা না দিলে বাংলাদেশ থেকে বড় আন্দোলন গড়ে তুলবে খেলাফত মজলিস।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা শাহীনুর পাশা, মহিউদ্দিন রাব্বানি ও ইউসুফ আশরাফ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান, খেলাফত শ্রমিক মজলিসের সদস্যসচিব আবু সাইদ নোমান, ছাত্র মজলিসের সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন রাজি, খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছানাউল্লাহ আমিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা নুর হোসাইন, তোফাজ্জল হোসেন মিয়াজীসহ খেলাফত মজলিসের বিভিন্ন জেলা ও মহানগরের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

1

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

2

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

3

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

4

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

5

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

6

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

7

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত

8

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

9

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

10

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

11

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিহতের ঘোষণা জামায়াত প্রার্থীর

12

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

13

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ তারেক

14

অবহেলায় ধ্বংসের পথে সুন্দরবনের আদলে গড়া পর্যটন কেন্দ্র

15

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

16

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

17

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

18

বদলে যাওয়া হোসেন্দী উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ডিপ্লোমা ডা. মো:

19

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

20