জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি'র ৩১দফা কর্মসূচি লিফলেট বিতরনে আওয়ামী সন্ত্রাসী হামলায় বিএনপির ২১ নেতাকর্মী আহত

মাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরনের সময় আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় বিএনপির ২১ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। 

সোমবার (১১আগস্ট)৭ টার দিকে শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামের আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান বাবুল ফকির এর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট নিয়ে বের হন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকীর কর্মী-সমর্থকরা। শিবচর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তারা। ফেরার পথে উপজেলার চরশ্যামাইল এলাকায় আসলে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের লোকজনের সাথে প্রথমে বিএনপির নেতাকর্মীর বাকবিতন্ডা হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানের লোকজন বিএনপির নেতাকর্মীর উপর হামলা চালায়। কুপিয়ে জখমসহ আহত করা হয় অন্তত বিএনপির ২৫ নেতাকর্মীকে। ভাংচুর করা হয় ৫টি মোটরসাইকেল। 

আহতরা হলেন, ১/শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার,২/সুমন ফকির (৩৩) ৩/সায়মন বেপারী (৩২) ৪/রাসেদ মৃধা (২৫) ৫/এমদাদুল শেখ ( ২০) ৬/পাবেল সরদার ৭/ফাহিম মিয়া(৩৩)৮/এমদাদুল হক মিলন (৩৩) ৯/নাঈম কারার ১০/শফিক সরকার ১১/রাকিব তালুকদার ১২/সুমন আহমেদ ১৩/জুনায়েদ ১৪/রিদয় এরা শিবচর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিবচর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার এমজে আলম বলেন, ‘খবর পেয়ে শিবচর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় থানায় এখনো অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

1

টুঙ্গিপাড়ায় শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার ও অব

2

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

3

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

4

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

5

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

6

দোহারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

7

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

8

চিলমারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

9

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

10

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

11

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

12

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

13

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

14

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

15

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিরাজগঞ্জে গভীর শোক

16

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী

17

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

18

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

19

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

20