জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে: আমানউল্লাহ আমান

মো নাজিউল্লাহ ভুইয়া।।
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করবে—এমন মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমানউল্লাহ আমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান আরও বলেন, কেরানীগঞ্জকে মডেল সিটি হিসেবে গড়ে তোলা হবে। দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার জনগণের ওপর দমন-নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় ছয় বছর কারাবরণ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে  ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাসী নয়, তাই দিনের ভোট রাতে করেছে। তিনি দাবি করেন, ফেব্রুয়ারির নির্বাচনে আর কোনোদিন দিনের ভোট রাতে হবে না। জনগণের রায়েই বিএনপি ক্ষমতায় আসবে।

কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে  উক্ত অনুস্ঠানে আরও উপস্থিত ছিলেন তারানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মামুন অর রশিদ, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহসভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, তারেক ইমাম বাবুল, যুবদল নেতা মাসুদ রানা,জানে আলম সুমন, মজিবর রহমান,  স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালী উল্লাহ সেলিম, সাফায়েত, শহিদুল ইসলাম রাজু, আসাদ এবং ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাগিব মাহফুজ ফুয়াদসহ স্থানীয় গম্যমান ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

1

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

2

নীলপদ্মের ঘ্রাণে বিষ

3

বাগমারায় সাইপাড়া ইয়াং স্টার ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা

4

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

5

রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

6

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

7

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

8

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিন

9

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

10

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক

11

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

12

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

13

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

14

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

15

শীতলক্ষ্যায় নিয়ন্ত্রণহীন বাল্কহেড চলাচল

16

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিন

17

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

18

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

19

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

20