জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

  শাকিল 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি নকলা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো: জাহাঙ্গীর আলম-এর নিকট আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর সাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি বদ্ধপরিকর।
তিনি বলেন, "শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। নকলা-নালিতাবাড়ীর সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।"
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময় ঘনিয়ে আসায় শেরপুর-২ আসনে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। বিশেষ করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীর প্রার্থিতা ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

1

হাতিয়া যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

2

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

3

বাগেরহাটে বাসের বাংকার থেকে ১১ কেজি গাজাঁ

4

পাবনা অজ্ঞাত পরিচয়ের কিশোরের মরদেহ উদ্ধার

5

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহন করেন।

6

বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন এর সাথে মনোহরদী

7

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্

8

অশ্রুসিক্ত ভালোবাসা

9

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ক

10

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

11

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

12

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

13

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

14

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

15

অবশেষে কৃষকের মুখে হাসি

16

ভবঘুরের ছদ্মবেশে ৫ খুন

17

নড়াইলে দুর্বৃত্তের হামলায় গাছ ব্যবসায়ী নিহত

18

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

19

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

20