জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নূরাল পাগল ইস্যুতে পুলিশের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

সাইফুর রহমান পারভেজ।।

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা নিয়ন্ত্রণের সময় গোয়ালন্দ আনসার ক্লাব চত্ত্বরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দঘাট থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলো, উজান ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার লাল মিয়া মৃধার ছেলে ও গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, দিরাজতুল্লাহ মৃধা পাড়ার মৃত আক্কাস মৃধার ছেলে ও উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ মৃধা, পৌর শহরের দেওয়ানপাড়ার আবজাল সরদারের ছেলে শাফিন সরদার ও একই এলাকার জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি, পৌর শহরের কাজীপাড়ার আরিফ কাজীর ছেলে কাজী অপু।

এর আগে গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার জনকে আসামি করা হয়।

ওসি রাকিবুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজ শেষে আনসার ক্লাব চত্বরে তৌহিদি জনতা বিক্ষোভ সমাবেশ করে। এ সময় পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর ও প্রশাসনের গাড়িতে হামলা চালায়। পরে বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালিয়ে কয়েকটি ভবনে অগ্নিসংযোগ করে। সংঘর্ষে নিহত হন রাসেল মোল্লা নামে এক ব্যক্তি।

তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃতদের হামলার সময়কার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”

উল্লেখ্য, গত ২৩ আগস্ট মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগলা। পরে তার ভক্তরা দরবারের ভেতরে তাকে দাফন করে এবং উপরে ১০-১২ ফুট উঁচু কাবা শরীফের আদলে একটি স্থাপনা নির্মাণ করে। বিষয়টি নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের আপত্তি দেখা দিলে এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে বের হওয়া বিক্ষোভ শেষে দরবারে হামলা চালানো হয়। এসময় নুরাল পাগলের কবর ভেঙে মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

1

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

2

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

3

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

4

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

5

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

6

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

7

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

8

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

9

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

10

মাদারীপুরে তুহিন হত্যা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় নিহত প

11

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

12

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

13

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

14

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

15

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

16

অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কল

17

জল্পনা-কল্পনার অবসান

18

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

19

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

20