জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দেওয়ানগঞ্জে জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর গণসংযোগ

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সারাদিন তিনি দেওয়ানগঞ্জ উপজেলার খরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন। নাজমুল হক সাঈদী এসময় সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতীককে ভোট দেওয়ার আহ্বান জানান।

এডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, “দেশের গণতন্ত্র আজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই। জনগণই রাষ্ট্রের মালিক, সেই অধিকার ফিরিয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, ইসলামই হচ্ছে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একমাত্র পথ। জনগণকে শান্তি, নিরাপত্তা ও ন্যায়ের নিশ্চয়তা দিতে ইসলামী শাসনের সুফল তুলে ধরেন তিনি।

গণসংযোগে বক্তারা বলেন, নাজমুল হক সাঈদী একজন সৎ, নির্ভীক ও জনপ্রিয় প্রার্থী। জনগণের দোরগোড়ায় তিনি সবসময় পাশে থেকেছেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকাবাসীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

1

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

2

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

3

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

4

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

5

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

6

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

7

ছাতক গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি কালভার্ট খনন করেন শহরের ময়ল

8

আশাশুনিতে নির্বাচন বিষয়ে এসিল্যান্ডের এলাকা পরিদর্শন ও মতবিন

9

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

10

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

11

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

12

গলাচিপায় যুব উন্নয়নের ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে কম্পিউটার প

13

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

14

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

15

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

16

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

17

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

18

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

19

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

20