জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম মহানগরী জামায়াতের অফিস স্টাফদের সাথে মতবিনিময় সভায় নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন- নামাজের মাধ্যমে চরিত্র গঠন করে স্টাফদেরকেও দায়ী ইলাল্লাহ’র ভূমিকা পালন করতে হবে। অফিসের স্টাফদেরকে ইসলামী আন্দোলন সম্পর্কে জানা এবং মাঠে-ময়দানে ভূমিকা পালন করতে হবে।
শনিবার( ৫ জুলাই) সকালে দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ের  মিলনায়তনে অনুষ্ঠিত মহানগরীর জামায়াতের স্টাফদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আল-কোরআনের শিক্ষা আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার। 
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং চট্টগ্রাম-১০ আসনের জামায়াত ইসলামী মনোনীত  প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আমির হোছাইন, হামেদ হাসান ইলাহী, এম এ মতিন।
উক্ত মতবিনিময় সভায় স্টাফদের মধ্যে বক্তব্য রাখেন, জসিম উদ্দীন, দিদারুল ইসলাম, মোহাম্মদ আলম, জাকের হোসেন, মুহাম্মদ শরীফ, সিরাজুল ইসলাম, বদর উদ্দীন, মকবুল আহমদ, কামাল উদ্দিন, গোলাম মোয়াজ্জেম, মোহাম্মদ ইব্রাহিম ও মুহাম্মদ সেলিম প্রমুখ। 
নেতৃবৃন্দ আরও বলেন, আমরা নিজেরা নামাজি হবো এবং পরিবার-পরিজনদেরও নামাজ পড়ার তাগিদ দেবো। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং আমাদের পরিবারদেরকেও বাঁচাতে হবে। সন্তানদের নামাজি বানানো পিতা-মাতার দায়িত্ব এবং কর্তব্য। প্রত্যেক প্রাণীকে তাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তায়ালার কাছে জবাবদিহি করতে হবে এবং অর্জিত সম্পদ সম্পর্কে জিজ্ঞেসাবাদ করা হবে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

1

রায়গঞ্জ থানার সাবেক ওসি মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ টাকার পা

2

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা -উপকরণ বিতরন

3

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

4

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

5

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

6

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

7

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

8

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

9

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

10

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএ

11

সাবেক প্রেমিকাকে অপহরণ ও ধর্ষণ

12

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাঞ্ছারামপুরে প্রস

13

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

14

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সকল শিক্ষার্থী লকডাউন পালন করতেছে

15

শীতে ঝিনাইগাতীর গারো পাহাড়ে পর্যটকের ঢল, মুখে হাসি পর্যটন ব্

16

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

17

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

18

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

19

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

20