সাইফুর রহমান পারভেজ।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য ভর্তি ফরম বিতরন ও নবায়ন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল এগারোটায় গোয়ালন্দ বাজার রেলস্টেশনের পাশে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিরুল ইসলাম তিতাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নৈইম আনাসারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সবুর শাহীন। এসময় আরও উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা কৃষকদলের সভাপতি মো. রোস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাহাবুব আলম শাহিন, উপজেলা যুবদলের সভাপতি মো. ফারুক দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক
মুরাদ আল রেজা, পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান লালটু, পৌর বিএনপি নেতা রেজাউল করিম মৃধা প্রমূখ।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন