নুর মোহাম্মদ।।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৪নং মহিচাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় ঘাঁটিগড়া বাজার সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন ডা. মো. আবু ইউসুফ। কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুল আলম শাওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কাজী আরশাদ। এছাড়া প্রধান বক্তা ছিলেন চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং মহিচাইল ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. দিদারুল ইসলাম রিপন এবং চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব মো. লোকমান হোসেন শাহজাহান।
কর্মী সম্মেলনে বক্তারা বলেন, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় কাজ করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
মন্তব্য করুন