জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি—(এলডিপি) ত্রিবার্ষিক সম্মেলন

নূর মোহাম্মদ শ্রাবণ।।

শুক্রবার (৫সেপ্টেম্বর) বিকেলে ৪ ঘটিকায় চান্দিনা উপজেলার বারেরা ইউনিয়নের বারেরা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রফেসর রুহুল আমীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গণতান্ত্রিক সেচ্চাসবক দল সভাপতি  সাকাওয়াত হোসেন সাক্কু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। এ সময়ে দলের বিভিন্ন নেতা কর্মীরা  এলডিপির মহাসচিবকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
তিনি তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন—একটি কুচক্রী মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য অপচেষ্টা করছে। তবে যতই চেষ্টা করা হোক না কেন,সঠিক সময়ের মধ্যে নির্বাচন হতেই হবে।
পরে তিনি দলের নতুন কমিটি ঘোষণা করেন। 
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা এলডিপির সভাপতি এ কে এম শামসুল হক,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয়  এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম,পৌর এলডিপির সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, উপজেলা গণতান্ত্রিক যুব দলের সভাপতি সাইফুল ইসলাম বাবর। 
এ সময় উপস্থিত ছিলেন,পৌর সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূঁইয়া,গণতান্ত্রিক যুবদল সভাপতি মনিরুল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকির,গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি শাখাওয়াত হোসেন সাক্কু, মাধাইয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আব্দুস সামাদ আরৎদার সহ সভাপতি মনু মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাদ হোসেন,মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল নেতা আনিসুর রহমান, আব্দুস সাত্তার সফিউল্লাহ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন 
সম্মেলনকে ঘিরে মাঠ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে "রেদোয়ান ভাই, রেদোয়ান ভাই" স্লোগানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

1

রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামীলীগ নেতা আওয়ালের বহুতল

2

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

3

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

4

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্ক

5

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

6

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

7

পোরশায় বাক প্রতিবন্ধী এক যুবক নিখোঁজ

8

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

9

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

10

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

11

নগরীতে পুলিশ সদস্যের কাছ থেকে বোনের বিয়ের টাকা ছিনতাই, গ্রেফ

12

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

13

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

14

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

15

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

16

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

17

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

18

পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ ও লুটপাট ঘটনায় মামলা

19

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

20