জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় যুবদল নেতার বাড়ি থেকে বিদেশি অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় যুবদল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে তিন পেশাদার সন্ত্রাসীকে। আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া মহল্লায় রিপন শিকদারের ৪র্থ তলা বাড়ির ২য় তলা থেকে তাদের আটক করা হয়।

তবে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সন্ত্রাসী চক্রের মূল হোতা বাড়ির মালিক রিপন শিকদার। তিনি আশুলিয়া থানা জিয়া মঞ্চের সদস্য সচিব ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। তবে বর্তমানে নিজেকে যুবদল নেতা পরিচয় দেন। স্থানীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র সহ-পরিবার কল্যাণ সম্পাদক দেওয়ান সালাউদ্দিন বাবুর ভাই বিপ্লব দেওয়ানের ঘনিষ্ঠ অনুসারী এই রিপন শিকদার।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে ভোরে তাদের আটকের সময় অস্ত্র উদ্ধার করা হয়। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটির ধামাচাপা দেয়ার চেষ্টা করেন বিএনপি'র প্রভাবশালী নেতারা। এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে সন্ত্রাসী চক্রটিকে রিপন শিকদার নিয়ন্ত্রণ করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার সদর থানার দওকুলা নওপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন বিশাল (২৬), লালমনিরহাট জজেলার সদর থানার তেলিপাড়া মহেন্দ্রনগর এলাকার রইচ উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (২৭) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বুইচিতলা মন্ডলপাড়া এলাকার আহসান হাবিবের ছেলে শিপন রহমান (২৭)।

পুলিশ জানায়, যৌথবাহিনীর সহায়তায় আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের বাসা থেকে একটি বিদেশি অত্যাধুনিক শটগান, দেশীয় ধারালো ১৩টি চাপাতি ও চাইনিজ কুড়াল, ৪টি ধারালো ছোরা এবং চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন অপরাধের আলামত উদ্ধার করা হয়। এসব অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রধারী এই সন্ত্রাসী চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকাবাসী জানায়, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র সহ-পরিবার কল্যাণ সম্পাদক দেওয়ান সালাউদ্দিন বাবুর ভাই বিপ্লব দেওয়ানের সরাসরি ছত্রছায়ায় সন্ত্রাসী চক্রের নিয়ন্ত্রণ করেন যুবদলের রিপন শিকদার। চাঁদাবাজি, দখল বাণিজ্য, মারধর, বিচারের নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, মাদক কারবার'সহ বিভিন্ন অপরাধের সাথে রিপন শিকদার সরাসরি জড়িত। গত কয়েক মাসে এলাকার গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট, ডিস, ইন্টারনেট ও ময়লার ব্যবসাও জোরপূর্বক দখল করে নিয়েছেন। আলোচিত একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি এই রিপন শিকদার। আশুলিয়া থানায় তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিয

1

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

2

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

3

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

4

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

5

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

6

হাদিরা বেঁচে থাকবে তারুণ্যের বিপ্লবে

7

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

8

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

9

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

10

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

11

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

12

নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা

13

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

14

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

15

জামায়াতের সহযোগীতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

16

চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সীমান্ত অভিমুখে লং

17

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

18

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

19

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

20