জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

চিকিৎসা, সামাজিক উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ডা. ফজলুল হকের ভূমিকা অব্যাহত থাকবে

আহমদ উল্লাহ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেছেন, চিকিৎসা, সামাজিক উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে ডা. এ কে এম ফজলুল হক উত্তরোত্তর ভূমিকা রেখে যাবেন। চট্টগ্রামের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য তার সব কর্মকাণ্ড অব্যাহত রাখবে। এর মাধ্যমে চট্টগ্রামের সংস্কৃতিতে নতুন নতুন ইতিহাস এবং ঐতিহ্য সৃষ্টি হবে।

সোমবার রাতে ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম-৯ আসনের সেন্টার কমিটির এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ড আমির ওয়াহিদ মোর্শেদ এবং সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড সেক্রেটারি নাছের সওদাগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।

এছাড়া বক্তব্য রাখেন বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, আসন পরিচালনা কমিটির সচিব তাওহীদ আযাদ, থানা নায়েবে আমির আবুল মনছুর, থানা সেক্রেটারি নুর আহমদ এবং বিশিষ্ট ব্যাংকার ইয়াকুব আলী প্রমুখ।

ফয়সাল মুহাম্মদ ইউনুছ আরও বলেন, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কর্মকাণ্ডে ডা. এ কে এম ফজলুল হক ইতোমধ্যেই সুনাম অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, শিক্ষার্থীদের সহায়তা, বৃত্তি প্রদানসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন। চিকিৎসা সেবায় তিনি দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ সরবরাহ ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি পরিচালনা করেছেন। সামাজিক কর্মকাণ্ডে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, ত্রাণ বিতরণ ও দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। এসব কারণে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে, যা তাকে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলছিটিতে সেজদারত অবস্থায় মুসল্লীর ইন্তেকাল

1

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

2

টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

3

কোর্ট বাজার সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন

4

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

5

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

6

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

7

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

8

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

9

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

10

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

11

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

12

ধানের শীষ বিজয়ী হলে ঐক্যবদ্ধ মানবিক কাপাসিয়া গড়ে তোলা হবে

13

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে চিকিৎসা সেবা

14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ামতপুরে খসড়া ভোটকেন্দ্র ত

15

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

16

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

17

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

18

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

19

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

20