জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতে গত ৯ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার প্রায় ২৯ হাজার অবৈধ প্রবাসী

লুৎফুর রহমান।।

কুয়েতে অবৈধ ভাবে বসবাস ও নানান অনিয়ম ও অপরাধে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে গত নয় মাসে গ্রেফতার ২৮ হাজার ৯৮৪ জন প্রবাসীকে গ্রেফতার নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী। চলতি বছর দেশটির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (৫ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক আসামি, মাদক বেচাকেনা, ভিসা ব্যাণিজ্য, অবৈধ ব্যবসা ব্যাণিজ্য,ভিক্ষাবৃত্তি,  পতিতাবৃত্তিসহ বিভিন্ন ফৌজদারি মামলায় বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে বাংলাদেশ,পাকিস্তান, ভারত, ফিলিপাইন, মিশরসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন সে তথ্য বিস্তারিত ভাবে জানানো হয়নি।
জানা গেছে, ফেরত পাঠানো বেশিরভাগ প্রবাসীকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে নারী এবং পুরুষ উভয়ই রয়েছে। তারা পুনরায় নতুন ভিসা নিয়েও কুয়েতে প্রবেশ করতে পারবেন না।
এছাড়াও সূত্র আরো জানায়, নির্বাসন প্রক্রিয়ায় যদি কোনো বহিষ্কৃত ব্যক্তি বা তার স্পন্সর বিমান ভাড়ার ব্যবস্থা করতে ব্যর্থ হন, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিভিত্তিক ভ্রমণ সংস্থার মাধ্যমে টিকিটের খরচ বহন করে। পরবর্তীতে এই অর্থ স্পন্সরের বিরুদ্ধে আর্থিক দাবি হিসেবে নিবন্ধিত হয় এবং পরিশোধ না করা পর্যন্ত তাদের ভ্রমণ ও আর্থিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর এরকম অভিযানে অনেকটা আতংকে দিন কাটাতে হচ্ছে অবৈধ ভাবে বসবাসকারী অনেক প্রবাসীরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

1

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

2

রাজনৈতিক কর্মকাণ্ডে বিসিসি কর্মচারীদের না জড়ানোর নির্দেশ

3

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

4

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো যুবদলের ৪৭ তম

5

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

6

দূর্গাহাটায় আবেগঘন বিদায়: চোখের জলে ভাসলো গড়েরবাড়ী সরকারি প্

7

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

8

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

9

পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কালাম শিক্ষা ব

10

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

11

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

12

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

13

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

14

বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

15

আজ ৬ ডিসেম্বর মুক্ত দিবস

16

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

17

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

18

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

19

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

20