রবিউল বাপ্পী
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক এক্স বার্তায় ওই ফোন কলের কথা উল্লেখ করেন। জয়সোয়াল বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করবে।

এর আগে মঙ্গলবার কাশ্মীরে হামলার ঘটনায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘ কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে।’ এ ঘটনায় নিন্দা জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

মঙ্গলবার বিকেলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসারনে পর্যটকদের ওপর হামলা করেন বন্দুকধারীরা। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন বিদেশি। একজন সংযুক্ত আরব আমিরাত ও আরেকজন নেপালের নাগরিক।

এই হামলার পর নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফিরছেন। হামলার পর কাশ্মীরের শ্রীনগরে গেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

1

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

2

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

3

লোহাগাড়া বটতলী স্টেশনে অবৈধ পার্কিং: ঈগল সার্ভিসের ৩ বাসকে জ

4

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

5

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

6

নোয়াখালী আইনজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম

7

নাচোলে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

8

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

9

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

10

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রা

11

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

12

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

13

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

14

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

15

মাদক

16

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

17

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

18

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

19

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না : মির্জা ফখরুল

20