রবিউল বাপ্পী
প্রকাশঃ 17-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

দেশে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ২৯ মার্চের মধ্যে এ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কাছ থেকে জরুরি ভিত্তিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে জানতে চেয়েছে।

সম্প্রতি বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন শাখার উপপরিচালক মো. হাসিবুল কবিরের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এতে বলা হয়েছে, দেশের কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) যথাযথ অনুমোদন ছাড়াই প্রযুক্তি ব্যবহার করে অনুমোদিত বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটরদের (পরিবেশকদের) পরিবেশিত পে-চ্যানেলগুলো পাইরেসি করে বাসা-বাড়িতে ক্লিন ফিডবিহীন অবস্থায় ইন্টারনেট কানেকশনে প্রদর্শন করছে। এছাড়া কিছু কিছু ডিজিটাল প্ল্যাটফর্মেও একই কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সেবার আওতায় বিদেশি চ্যানেলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। 

চিঠিতে আরও বলা হয়, এসব আইএসপি প্রতিষ্ঠানের এমন অবৈধ কার্যক্রম বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ৭৩ নম্বর ধারা এবং আইএসপি গাইডলাইনের অনুচ্ছেদ ৭ দশমিক ৬ এর লঙ্ঘন। একইসঙ্গে গাইডলাইনের সাথে সংযুক্ত এপেনডিক্স-৪ এর ২(ডি)(এক্স) এর হলফনামার অঙ্গিকারের সরাসরি বরখেলাপও। তাই এমন অবস্থায়, ইন্টারনেট সেবার আওতায় পাইরেসি ও ক্লিন ফিডবিহীন স্যাটেলাইট চ্যানেল প্রদর্শন বন্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ
করে এই পত্র জারির পরবর্তী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে (২৯ মার্চ) বিটিআরসিকে জানানোর জন্যও নির্দেশক্রমে অনুরোধ করা হয়। 

চিঠিটি আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি, সব আইএসপিদের (জাতীয়, বিভাগীয়, জেলা, থানা পর্যায়) পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বলতে বোঝানো হয়, এমন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার, যেখানে বিদেশি কন্টেন্ট বা অনুষ্ঠানগুলোতে ক্লিনফিড (অর্থাৎ, অপ্রত্যাশিত বা অশালীন বিজ্ঞাপন, অশোভন দৃশ্য, বা আপত্তিকর অংশ) মুছে ফেলা বা বাদ দেওয়া হয় না। ফলে এমন সরাসরি বিদেশি কন্টেন্ট প্রচার স্থানীয় পর্যায়ে (দেশের) দর্শকদের জন্য অনাকাঙ্ক্ষিত বা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

1

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

2

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

3

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

4

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

5

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

6

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

7

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

8

ছাতকে ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিম

9

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

10

বগুড়ায় অশ্লীল নৃত্য ও কনটেন্ট ছড়িয়ে পড়ায় উদ্বেগ, যুব সমাজ নৈ

11

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

12

০৪ জেলায় ঝড়ের আভাস

13

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

14

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

15

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

16

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

17

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

18

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮ বোতল ESkufসহ এক মাদক ব্যবসায়ী

19

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

20