জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে দুইদিন পর ঝিনাই নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ উদ্ধার

শফিকুল ইসলাম
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুইদিন পর বৈশাখী (১২)  নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এনিয়ে নদীতে ডুবে নিহত ৫ জন শিশুর মৃতদেহ উদ্ধার করা হলো। নিহত শিশু বৈশাখী শেরপুরের নকলা উপজেলার টাংগালিয়া এলাকার হোসেন আলীর মেয়ে।
এই দুর্ঘটনায় বাকী নিহতরা হলো- মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকার প্রবাসী দুদু মিয়ার সন্তান সহোদর ভাই-বোন আবু হাসান (৮) ও মরিয়ম (১২), কাজিয়াবাড়ী এলাকার আজাদের মেয়ে কুলসুম এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সাইরা আক্তার (৮)।    
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মাদারগঞ্জের চর ভাটিয়ানীতে নানা বাড়িতে বেড়াতে আসে বৈশাখী। পরদিন শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সে। ঘটনার দুইদিন পর আজ রবিবার সকালে মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকায় দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে ঝিনাই নদীতে নিখোঁজ শিশু বৈশাখীর মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। এ পর্যন্ত এই দুর্ঘটনায় মোট ৫ জন শিশু নিহত হয়েছে। গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝিনাই নদীতে গোসল করার সময় পানিতে ডুবে যায় ৫ জন শিশু। পরে ফায়ার সার্ভিসের ডুবুরীরা সন্ধ্যায় সহোদর ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকে কুলসুম ও বৈশাখী নামে দুই শিশু। ঘটনার পরদিন গতকাল শনিবার (১ নভেম্বর) সকালে কুলসুমের মরদেহ উদ্ধারের পর বিকেলে অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস। আজ সকালে স্থানীয়রা নিখোঁজ সর্বশেষ বৈশাখীর মরদেহ উদ্ধার করে।  
উপজেলার সিধুলী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ওয়াহেদ আলী নান্নু জানান, সকালে স্থানীয়রা বৈশাখীর মরদেহ নদীতে ভেসে থাকতে দেখে উদ্ধার করেছে।    
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে যায় ৬ জন শিশু। এ সময় ইয়াসীন নামে এক শিশু সাঁতরে তীরে উঠে এলেও বাকী ৫ জন পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

1

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ: মার্কিন মধ্যস্থতায় আলোচনায় নতুন গতি

2

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

3

সাইকেল ও হুইল চেয়ার পেয়ে উচ্ছাসিত মেধাবী ও প্রতিবন্ধীরা

4

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

5

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১৬

6

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

7

টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের রইক্যং ইউনিটে উ

8

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

9

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

10

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

11

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

12

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

13

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

14

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

15

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

16

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

17

পিরোজপুর-৩: ড. শামীম হামিদীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন : পিরোজপ

18

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

19

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

20