বেলকুচি উপজেলার ১নং বেলকুচি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ গোলাম আযম।
ঈদুল আযহা পরবর্তী সময়ে বেলকুচি ইউনিয়নের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে (মুলকান্দি দশখাদা হাটখোলায়) বেলকুচি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার কথা বলেন।
বেলকুচি ইউনিয়নের জনগণের উদ্দেশ্য বলেন আসছে স্থানীয় সরকার নির্বাচনে আপনার যদি আমাকে ভোট দেন এবং আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন।
বেলকুচি উপজেলার সাথে সহজে যোগাযোগের জন্য সকল রাস্তা কে পাঁকা করব ইনশাল্লাহ। তিনি আরো বলেন প্রয়োজনীয় স্থানে ব্রিজ কালভাড দিয়ে যোগাযোগ ব্যবস্থার গতিশীল করবো। শিক্ষা, সংস্কৃতির এবং স্বাস্থ্যসেবার মানকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ।
চরাঞ্চলের জনগণের স্বাস্থ্য সেবায় প্রাথমিক চিকিৎসার জন্য যাতে দূরদূরান্তে না যেতে হয় সেজন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে। তিনি আরোও বলেন বেলকুচি ইউনিয়নে আইনের শাসন প্রতিষ্ঠা করব বিনা কারণে প্রশাসন দিয়ে কাউকে হয়রানি করা হবে না।শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বেলকুচি ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দসহ অত্র অঞ্চলের মুরুব্বগণ উপস্থিত ছিলেন।


