হাত ছেড়ে বাইক চালাতে গাছের সাথে ধাক্কা লেগে গোবিন্দগঞ্জে নিহত শাও নামের যুবক

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পিয়ারাপুর নামক স্থানে হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালানোর সময়  গাছের সাথে ধাক্কা লেগে শাওন মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। সে পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাড়িদহ সরদারপাড়া গ্রামের শিবলু মিয়ার পুত্র। আজ সোমবার বেলা সাড়ে১১  টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের পিয়ারাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও  গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে শাওন রাজা বিরাট থেকে একটি মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জের দিকে আসছিলেন। এ সময়  রাস্তা ফাঁকা পেয়ে  হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইউক্যালিপটাস গাছের সাথে সজোড়ে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হয়। তাকে দ্রুত গোবিন্দগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন