জয়পুরহাটের সোনামুখী আব্দুল্লাহ মক্কী (রহ.) ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও এতিমদের জন্য একবেলা উন্নতমানের খাবারের আয়োজন করেছে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।
সম্প্রতি আয়োজিত এ মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিপন হোসেন।
এ সময় মাদ্রাসার শিক্ষক ও কমিটির সদস্যরা বলেন, অসহায়, এতিম ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ যে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশার আলো সৃষ্টি করছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মাদ্রাসার শিক্ষক ও কমিটির সদস্যরা এ মানবিক উদ্যোগের জন্য আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাপতি শামসুল আলম খান মুরাদসহ সংগঠনের সকল দায়িত্বশীলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মানবিক এ উদ্যোগকে স্থানীয়ভাবে প্রশংসনীয় ও ইতিবাচক কার্যক্রম হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


