সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন

আজ (সোমবার) ১৩ জুলাই, আনুমানিক ভোর ৪ টা ১৫ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৮ বছর। তার পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম ১৪ -(চন্দনাইশ সাতকানিয়া আংশিক) আসন থেকে ৩ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন, সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শ্রম ও কর্মস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন