বুধবার,২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদারীপুরে অবৈধ দু’ইটভাটায় অভিযান ৪ লক্ষ টাকা জরিমানা

মাদারীপুরে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার ও লাইসেন্স বহির্ভূত কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট চার লক্ষ টাকা জরি মানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম খান।
জানাযায়, বিশেষ অভিযোগের ভিত্তিতে পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, জেএসবি (JSB) এবং এমআরকে (MRK) নামক দুটি ইটভাটা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কাঠ জ্বালানী হিসেবে ব্যবহার করছে এবং ভাটায় স’মিল স্থাপন করে পরিবেশের ক্ষতিসাধন করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে সংগৃহীত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম খান জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন