মাগুরায় ১০ জন জুলাই শহীদ যোদ্ধাদের স্মরণে জেলা ছাত্রদলের বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

মাগুরায় ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ১০ জন শহীদের স্মরণে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
১১জুলাই মঙ্গলবার  জেলা জুলাই শহীদ চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা শাখার আয়োজনে এ বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীতে বক্তব্য রাখেন মাগুরা  সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কুতুবউদ্দিন কুতুব,পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান খিজিল সহ বিএনপি, ছাত্রদল, যুবদল,কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এ সময় ছাত্রদের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নিদের্শনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মজিবের মুক্তিসহ তিন দফা দাবিতে দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের অবরোধ দাবি না মানলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি

কৃষকদলের সদস্য সচিব ও দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের