এই প্রতিপাদ্যকে সামনে রেখে। বেলকুচি উপজেলার রাজাপুর, বেলকুচি এবং বড়ধুল ইউনিয়নে যমুনা নদী বাঙ্গন কবলিত এলাকায় স্থায়ী গাইড বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আজ ২২-০৬-২০২৬ রোজ সোমবার বিকেলে ৩.০০ সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এবং এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় বেলকুচির মুলকান্দি বারোপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মুখে আলোচনা সভা এই প্রতিশ্রুতি দেন।
আলোচনা সবায় সুদক্ষ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টিম এবং সিরাজগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ। স্থানীয় জনসাধারণকে বলেন।
স্থায়ী বাদ নির্মাণ করলে নদী ভাঙ্গন কবলিত এলাকার পরিবেশগত কোন সমস্যা হবে কিনা।স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী বলেন, ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণ করলে,পরিবেশগত কোনো সমস্যা হবে না। তাছাড়া অতি দ্রুত বাঁধ নির্মাণ না করা হলে। রাজাপুর,বেলকুচি এবং বড়ধুর ইউনিয়নের কয়েক হাজার বসত বাড়ি,কয়েক হাজার একর আবাদি জমি, স্কুল, মাদ্রাসা, অন্যান্য সরকার স্থাপনা নদী গর্বে বিলীন হয়ে যাবে । সমাপনী বক্তব্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কর্মকর্তা আয়ুব আলী বলেন, আপনারা সহযোগিতা করলে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যেই বাঁধের কাজ শুরু হবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হেনা ফকির,বেলকুচি ইউনিয়ন পরিষদের ইপি সদস্য আব্দুল মতিন ফকির, বড়ধুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ শামীম হোসেন সহ স্থানীয় বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলের মুরুব্বিগন।


