বারহাট্টায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬

ঐতিহাসিক জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীর শহীদদের  অসামান্য আত্মত্যাগের স্মরণে নেত্রকোনার বারহাট্টায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে, জুলাই শহীদ দিবস-২০২৬। আজ ১৬ জুলাই বৃহস্পতিবার  সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গণমানুষের অধিকার আদায়ের এই মহান আন্দোলনের শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে  বারহাট্টাবাসী। আজ সকালে বারহাট্টা উপজেলা পরিষদ হল রুমে জুলাই  শহীদদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন বারহাট্টা  উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা  প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ,  স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ জুলাই যোদ্ধারা।
এ সময় সকলে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ কে ভাবগম্ভীর পরিবেশে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন